সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা সিরাজুল আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি সিরাজুল হককে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (২৬ অক্টোবর) দুপুরে চুনারুঘাট থানা পুলিশ গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সিরাজুল হক গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন প্রাক্তন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন। সিরাজুল হক এ মামলার এজাহারনামীয় আসামি। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নতুন ব্রিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিরাজুল হককে আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলায় ব্যারিস্টার সুমনসহ মোট ৩ আসামি গ্রেপ্তার হলো। মামলায় চুনারুঘাট পৌরসভার প্রাক্তন মেয়র, ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে এ মামলায় আসামি করা হয়। বাদীর অভিযোগ, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র-জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা ছাত্র জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। আন্দোলনকারীদের ওপর তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ নানা শ্রেণিপেশার অসংখ্য মানুষ আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com