শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম

চুনারুঘাটে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাতছড়ি সড়কে পিকআপে গাঁজা পাচারকালে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গতকাল বুধবার (২৩ অক্টোবর) সকালে সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে সুমন মিয়ার দোকানের সামনে চেকপোস্ট অভিযান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামীরা হল- উপজেলার দনি দেওরগাছ গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র আব্দুল মতিন (৪০), গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে মো: কাউছার মিয়া (৩১)। তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে জনৈক সুমন মিয়ার দোকানের সামনে চেকপোস্ট এলাকায় অভিযান চারিয়ে গাড়ি-সহ চালককে গ্রেপ্তার করে। ওই সময় পিকআপ গাড়িটি চেকিং পয়েন্টে থামিয়ে তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত গাড়ির সিটের নীচ থেকে উদ্ধার হয় ২০ কেজি গাঁজা। ওই গাঁজার দাম ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করে থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গাড়ী তল্লাশি করাকালের একপর্যায়ে সকাল ৭ টার দিকে ১টি ডিআই পিকআপ সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে চেকপোস্টে রাস্তায় বেরিকেড দিলে ২ জন ব্যক্তি পালানোর প্রস্তূতিকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। সে সময় গাড়ীটি তল্লাশী করে তাদের দেখানো মতে গাড়ীর চালকের পিছনের সিটের ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রির কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com