সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে একমাত্র আলু ছাড়া কোনো সবজিই পাওয়া যাচ্ছে না ১শ টাকার নিচে। এতে সবজি কিনতে এসে হিমশিমে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তসহ সাধারণ ক্রেতারা। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজিতে ৪০০ টাকা। তবে কোনো কোনো বাজারে বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজি কাচা মরিচ বিক্রি করা হচ্ছে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। দাম বেড়েছে অন্যান্য সবজি গুলোরও। বর্তমান বাজারে শসা প্রতি কেজি ১১০, বেগুন ১২০, আলু ৬৫, পেঁপে ৬০, লাল শাক ৮০, বরবটি ১২০, মুখি ১০০, করলা ১১০, গাজর ২৫০, ঝিঙে ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম ছিল অর্ধেক। অনেক সবজির দাম আবার ৩ গুন বেড়েছে। সবজির পাশাপাশি হাঁস, মোরগের ডিম এবং মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে। বাজারে সবজির দাম উর্ধ্বমুখি হওয়ায় আগের মত বিক্রি নেই। সবজির দাম বেড়েই চলেছে। এতে করে সবজির সরবরাহ অনেকটাই কমেছে। সবজির দাম বাড়ায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা। বিশেষ করে নিম্নআয়ের মানুষজন বেশি বেকায়দায় পড়েছেন। তারা বলছেন, সবজির দাম ঊর্ধ্বমুখীর কারণে চাহিদামতো কিনতে পারছেন না। প্রতিনিয়ত হিমশিম পোহাতে হচ্ছে তাদের। শায়েস্তানগরের ব্যবসায়ীরা বলেন, বাজারে যে সবজি ওঠে, তার বেশিরভাগই স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বাজারে সবজি সরবরাহ অনেকটাই কম। এ ছাড়া সবজি আনতে পরিবহন খরচ বেড়েছে। তাই দাম বাড়তির দিকে। সবজির দাম আরও বাড়তে পারে। বেশি দামে সবজি কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com