বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

আরও এক মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। মাধবপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোয় আগুন দেয়াসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মো. নাজমুল হোসেন জানান, পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে আদালত গ্রেফতার দেখিয়েছেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট মাধবপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রজনতার উপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোয় আগুন দেয়া হয়। এসব ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদি হয়ে সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তিনি ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসনে বেলাল, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, ছাত্রলীগ সভাপতি আতাউস সামাদ বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এদিকে ১৫ সেপ্টেম্বর মাহবুব আলীকে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com