সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ৩ দাঙ্গাবাজ কারাগারে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের বড়আব্দা এলাকা থেকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ তিন দাঙ্গাঁবাজকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বড় আব্দা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। অভিযানকালে ৪টি রামদা, ১টি ছুরি, ১টি কুড়াল, ১টি শাবল, ২টি লাইটসহ তিন দাঙ্গাঁবাজকে আটক করা হয়। গতকাল শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা নুর মিয়ার পুত্র মো. ইকবাল মিয়া (৩০), বড়আব্দা গ্রামের মৃত আব্দুল নুরের পুত্র শহীদ মিয়া (৩০) ও ভূঁইয়ারচর গ্রামের আব্দুল সত্তারের পুত্র ফয়সল মিয়া (২০)। জানা গেছে, আটককৃত এলাকার চিহ্নিত দাঙ্গাঁবাজ। তারা এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সবসময় ভীত করে রাখত। এছাড়াও এলাকায় চুরি ডাকাতির সাথেও তারা জড়িত। অভিযানকালে পিচ্ছি সায়েদ নামে এক যুবক পালিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মুসলেহ উদ্দিন বলেন, গতকাল শুক্রবার দুপুরে আটককৃত তিন দাঙ্গাঁবাজকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com