সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক*

বাহুবলে রাস্তার পাশ থেকে এক নবজাতক উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে রাস্তার পাশ থেকে মেয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয় ও পথচারীরা। গতকাল রবিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হামিদনগর এলাকার রাস্তার পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। বাহুবল মডেল থানার এসআই আবু মোকসেদ পিপিএএম জানান, উপজেলার হামিদনগর এলাকার নিখিল বাবুর বাসার সামনে রাস্তার পাশে কয়েকজন পথচারী এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পায়। এরপর স্থানীয় লোকজন ও পথচারী সেখানে গিয়ে কাঁথায় মোড়ানো ফুটফুটে কন্যা নবজাতক দেখতে পায়। পুলিশকে খবর দিয়ে নবজাতককে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ কনক পাল বলেন, ওই নবজাতককে লালন-পালন ও উন্নত চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্ক্যানুতে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com