বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

বাহুবলে পোল্ট্রি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

বাহুবল প্রতিনিধি: বাহুবলে মাসুক মিয়া নামের এক পোল্ট্রি ব্যবসায়ীকে শ্বশুরবাড়ী লোকজন কর্তৃক হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার (২০ জুন) রাত ১০ টার দিকে তার বসত ঘরে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। নিহত পোল্ট্রি ব্যবসায়ী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মাসুক মিয়া (৩৫)।
সরজমিনে গিয়ে দেখা যায়, তার লাশ বসত ঘরের পিছনের বারান্দায় উপুত হয়ে পড়ে রয়েছে। ঘাড়ে ও হাটুতে রক্তের দাগ রয়েছে।
নিহতের মা বলেন, পাশের গ্রাম চিচিরকোট গ্রামের মাসুক বিয়ে করে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ীর লোকদের সাথে বিরোধ চলে আসছিল। তার স্ত্রী বাদি হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও দায়ের করেছে। তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। আজ সত্যি সত্যি তারা আমার ছেলেকে মেরে ফেলেছে।
স্থানীয়রা জানায়, সে দুটি সংসার করায় তার পরিবারে সমস্যা চলে আসছিল। ঘটনার দিন তার দ্বিতীয় স্ত্রীও বাড়িতে ছিল না। উভয় পরিবারে তার ৪টি সন্তান রয়েছে।
ঘটনাস্থলে থাকা দারগা সোহেল মিয়া বলেন, লাশে গাযে রক্তের দাগ দেখা গেছে, ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে লাশ প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com