মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে চুনারুঘাটে রায়হান উদ্দিন নামে এক প্রার্থীর পক্ষে প্রচারণা করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছেন চুনারুঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা নির্বাচনে আনারসের প্রার্থী মোঃ আবু তাহের। গত শনিবার (২৫ মে) চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা বরাবর দরখাস্ত পেশ করেন মোঃ আবু তাহের। আবু তাহের দরখাস্তে উল্লেখ করেন, বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে রায়হান উদ্দিনকে নিয়ে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিভিন্ন দান অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারিখ সহ বিভিন্ন সভার বিবরনও এতে তুলে ধরা হয়েছে। দরখাস্ত বিশ্লেষণ করে দেখা গেছে, অভিযোগের এক কপি নির্বাচন কমিশন সচিবালয় বরাবরও প্রেরণ করা হয়েছে। উক্ত বিষয়ে জানতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ( এমপির) মোবাইল ফোনে কল করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com