মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন সাতছড়িতে মাটির নিচে পিস্তল ম্যাগাজিন ও গুলি উদ্ধার। কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি সাতছড়ি-রেমা কালেঙ্গায় গাছ চুরি: ৬২ জনের বিরুদ্ধে মামলা উচ্চশিক্ষার জন্য জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি

শহরতলীর রিচিতে ভয় দেখিয়ে শিশুকে ধর্ষন॥ শিশু হাসপাতালে ভর্তি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫১০ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে এক পিতৃহীন শিশু কন্যাকে ধর্ষণ করেছে বাচ্চু মিয়া (৩০) নামে এক বখাটে যুবক। ধর্ষক বাচ্চু মিয়া হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের মিজান মিয়ার পুত্র। এ ঘটনায় এলাকার সচেতন মহলেরমধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার রাতে আহত অবস্থায় শিশুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, সুলতান মাহমুদপুর গ্রামের বাচ্চু মিয়া গরুর ঘাস কাটার জন্য রিচি ইউনিয়ন অফিস সংলগ্ন ফজলুর বেকারীর সামন দিয়ে প্রতিদিন হাওরে যায়। গত বুধবার রিচি গ্রামের মৃত আলা উদ্দিনের শিশু কন্যাকে বাড়িতে একা রেখে তার মা দিন মজুরের কাজে  যান। এ সুযোগে বাচ্চু মিয়ার ওই বাড়িতে প্রবেশ করে শিশু কন্যাকে ভয়-ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এ সময় শিশু চিৎকার করলে বাচ্চু তাকে কাচি দিয়ে গলা কেটে দিবে বলে ভয় দেখায়। পরে বিষয়টি শিশু তার মাকে জানায়। ঘটনার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে বিষয়টি সালিশে নিস্পত্তির চেষ্টা করেন স্থানীয় কয়েকজন মুরুব্বি। গতকাল শনিবার বিষয়টি নিস্পত্তির লক্ষে সালিশ বৈঠকের তারিখ নির্ধারণের কথা হয়। কিন্তু রাতে ধর্ষক বাচ্চু মিয়া ও তার লোকজন সালিশ বৈঠকের বিষয়টি উপেক্ষা করলে রাত সাড়ে ১১ টায় আহত অবস্থায় শিশুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন তার চাচা শাহাব উদ্দিন। নির্যাতিত শিশু জানায়, ‘বাচ্চু তাকে ঘাস কাটার জন্য হাওরে যাওয়ার সময় বাড়িতে গিয়ে তাকে ধর্ষন করে। সে চিৎকার দিলে বাচ্চু তার মুখ চেপে ধরে এবং বিষয়টি কাউকে না জানাতে কাচি দিয়ে ভয় দেখায়’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com