বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মাধবপুরে পুকুর থেকে ১ নারীর লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের একটি পুকুর থেকে আদুরী (৫২) নামের চা বাগানের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৭ জানুয়ারি পুকুরে লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী মাধবপুর থানা পুলিশকে খবর দিলে ওই দিন দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। আদুরী উপজেলার সুরমা চাবাগানের মনোরঞ্জন ব্যাক্তির মেয়ে। আদুরীর ভাই অনদা ব্যক্তি জানান, গত ১২ জানুয়ারি সকাল ৮টার দিকে আদুরি কাজের সন্ধ্যনে বের হন। পরে আর বাড়ি ফেরেনি। এ ব্যাপারে ভাই অনদা থানায় একটি জিডি করেন। নিখোঁজের ৫দিন পর আদুরির মরদেহ বেজুড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্তে আতিকুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com