মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

আল-আকসা সুন্নিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৯ বার পঠিত

মরহুম পিতার মান্নত পূরণ করলো সন্তানরা।

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ৪নং পাইকাড়া ইউনিয়নের গনেশপুর আল-আকসা সুন্নিয়া জামে মসজিদ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১ সেপ্টেম্বর রাত ৮টায় পাইকপাড়া মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন হবিঞ্জ ৪- চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী ।

মসজিদ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি
শেখ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই ।উদ্বোধন শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। প্রসঙ্গত: মসজিদের সভাপতি শেখ মো: তাজুল ইসলামের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবুল কালাম মৃত্যুর পূর্বে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ তৈরির জন্য মান্নত করেছিলেন। পিতার সেই মান্নত পূরণ করলেন তাদের সন্তানরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com