রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ

জমকালো আয়োজনে ৩ দিনব্যাপী লোক উৎসবের উদ্বোধনে আজ হবিগঞ্জে আসছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ॥

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৬৭ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ আসছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুবু আলী এমপি।  তিনি আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘লোক উৎসব’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহরের জালাল স্টেডিয়ামে ৩ দিনব্যাপী এ ‘লোক উৎসব’ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-সেবা পিপিএম।

এদিকে, ‘লোক উৎসব’ সফল করতে সকল প্রস্ততি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। উৎসবে আগত সাধারণ লোকজনদের নিরাপত্তায় সিসি ক্যামেরার পাশাপাশি মোতায়েন থাকবে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী ।

২য় দিন ১৫ ফেব্র“য়ারী লোক উৎসব বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী।

উৎসবের ৩য় দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোঃ শাহনেওয়াজ ও প্রখ্যাত সংগীত শিল্পী সুবীর নন্দী।

৩ দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন বিকেলে স্থানীয় শিল্পী ও সন্ধ্যায় দেশবরেণ্য লোকসংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এদের মধ্যে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন, রিংকু, লায়লা, চিশতি বাউল, ফকির শাহাব উদ্দিন, সেলিম চৌধুরী, শাহনাজ বেলী, কাজী শুভ, বাউলা আশিক, গামছা পলাশ, কামরুজ্জামান রাব্বী, রুমা সরকার ও জালালী সালমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com