মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

শনিবার থেকে শুরু হতে যাচ্ছে বাহুবলের শচীঅঙ্গন ধামে ৫ দিন ব্যাপী মহোৎসব॥ উদ্বোধন করবেন মাননীয় বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ শ্রীচৈতন্য মহাপ্রভুর মামারবাড়ি বাহুবলের পূর্ব জয়পুরস্থ ঐতিহাসিক ‘শচীঅঙ্গন ধাম’-এ ৩৮তম বার্ষিক মহোৎসব আগামী শনিবার থেকে শুরু হচ্ছে। জমকালো আয়োজনে ৫ দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২০ ফেব্রুয়ারী বুধবার পর্যন্ত। উৎসবকে ঘিরে শচীঅঙ্গনকে সাজানো হয়েছে বাহারী সাজে। উৎসবে থাকছে আলোচনা সভা, লীলা কীর্তন, গীতা কীর্তন, পদাবলী কীর্তন, ধর্মীয় আলোচনা, সংগীতানুষ্ঠান, শীতবস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ ও বসন্ত উৎসবসহ নানা আয়োজন। ১৬ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।মহোদয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী। এছাড়াও উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী গিরিশ চন্দ্র পূজারা ও সিলেট রেঞ্জের এডিশনাল ডি.আই.জি জয়দেব কুমার ভদ্রসহ গুনীজনরা।

জানা যায়, উৎসবের সমাপনী দিন বুধবার (২০ ফেব্রুয়ারী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল করিব মুরাদ। ওই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘বসন্ত উৎসব’। এতে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের কলকাতা থেকে আগত স্বনামধন্য শিল্পীরা। এ ব্যাপারে উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য জানান, সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। তিনি উৎসবটি সফল করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com