মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ চুনারুঘাটের ওসি সহ দুই দারোগা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত

যোগদানের চার মাসে ২৬ লাখ টাকার মাদক উদ্ধার : গ্রেপ্তার ২৬

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ চোরা চালান, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরি এবং স্পর্শকাতর মামলা সমূহের ক্লু উদঘাটন, দাগী আসামি গ্রেফতার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা সহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অভিন্ন মানদণ্ডের আলোকে হবিগঞ্জ জেলার মধ্যে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হককে জেলার শ্রেষ্ঠ ওসি পদকে ভূষিত করা হয়। বুধবার (১৪ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক কল্যান ও অপরাধ সভায় ভালো পারফর্মেন্সের পুরস্কার হিসেবে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে থানার ওসি রাশেদুল হক ও এসআই লিটন রায় ও এএসআই উত্তম কুমার ঘোষ এর হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলি পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা সহ জেলার সার্কেল অফিসার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা।

থানা সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রয়ারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে রাশেদুল হক যোগদান করেন। তিনি থানায় যোগদানের পর চোরাচালান প্রতিরোধ, জুয়া, চুরি, ডাকাতি, অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে তার নেতৃত্বে চুনারুঘাট থানা পুলিশ শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত চুনারুঘাট উপজেলায় মাদক বিরোধী অভিযানে ২৪৭ কেজি ৫০০ গ্রাম গাজা, ২৪৪ পিস ইয়াবা,ভারতীয় মদ ৭ বোতল, চোলাই মদ ৫ লিটার সহ ২৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন এবং ২৪ টি মামলা হয়েছে । এসব মাদক উদ্ধারে সিজার মূল্য ২৬ লাখ ১ হাজার দুইশ টাকা।। এছাড়া মাদক বহনে ২টি অটোরিকশা, ২টি সিএনজি, ১ টি টমটম ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এ সব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক বলেন, চুনারঘাট উপজেলায় মাদকমুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং গত মাসে জেলায় সর্বোচ্চ মাদক উদ্ধার করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি এবং চুনারুঘাটবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় আমরা ভাল কাজের স্বীকৃতি পেয়েছি।

এ অর্জন আমরা তিনজনের নয়, এ অর্জন চুনারুঘাট থানার সকল পুলিশ সদস্যদের, যাঁদের সার্বিক প্রচেষ্টায় এবং টিম ওয়ার্কের মাধ্যমে ভাল কাজের স্বীকৃতি অর্জিত হয়েছে। তিনি আরো বলেন, আমি মনে করি সামনের দিনগুলোতে আরো ভাল কাজ করার জন্য আমাদের প্রতি দায়িত্ববোধ বেড়েছে, এবং চুনারুঘাটের সৌন্দর্য বিনির্মাণে এই ভাল কাজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য চুনারুঘাট থানা পুলিশ সদা সচেষ্ট থাকবে এবং মাদকবিরোধী চোরাচালানী কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে চুনারুঘাট উপজেলায় মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি চুনারুঘাট উপজেলাকে অপরাধ মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন একই থানার এসআই লিটন রায়, ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই উত্তম কুমার ঘোষ। উল্লেখ এর আগে হবিগঞ্জ জেলাও সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন রাশেদুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com