শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি

স্ত্রীকে নিয়ে পবিত্র হজ্জে যাওয়া হল না ব্যবসায়ী আব্দুল হালিমের।

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মাধবপুরে শিক্ষিকা স্ত্রীকে নিয়ে পবিত্র হজ্জে যাওয়া হল না ব্যবসায়ী আব্দুল হালিমের। এর আগেই বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্বামী আব্দুল হামিদ (৫৪) নিহত ও স্ত্রী আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগম গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় হালিমা কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার বিকালে ঢাকা সিলেট মহাসড়ের হাইওয়ে ইন হোটেল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা বেগম ও তার স্বামী ব্যবসায়ী আব্দুল হামিদ আগামী ১৫ জুন পবিত্র হজ্জে যাওয়ার কথা ছিল। রোববার বিকাল ৪টার দিকে মাধবপুর শিক্ষা অফিসে কর্মরতদের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী আন্দিউড়া গ্রামে ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের পৌছতেই একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী আব্দুল হামিদ ঘটনাস্থলে মারা যান। স্ত্রী শিক্ষিকা হালিমা বেগমকে আশংকাজনক অবস্থায় পথচারীরা উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com