বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

চুনারুঘাট অফিসার্স ক্লাবের আয়োজনে থানার ওসির বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি কে বরণ

বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২০ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফকে বিদায় সংবর্ধনা প্রদান ও নবাগত ওসি মোঃ রাশেদুল হককে বরণ করা হয়েছে। রবিবার (৫ ফেব্রয়ারী) বিকেলে সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৫৫ বিজিবির সহকারী পরিচালক (এডি) মো: ইয়ার হোসেন, সংবর্ধনা প্রাপ্ত বিদায়ী ওসি মো: আলী আশরাফ, নবাগত অফিসার ইনচার্জ মো. রাশেদুল হক ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার আলী , চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটল, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা বারেন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো: সামছুল হক, খাদ্য কর্মকর্তা মো: আবুল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার, পল্লীবিদ্যুতের ডিজিএম জুনায়দুর রহমান, ডা: শাকিল আহমেদ, আমার বাড়ি আমার খামারের কর্মকর্তা মিঠুন চন্দ্র শীল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব কান্তি দে সহ আরো অনেকেই।

বক্তারা বিদায়ী চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী আশরাফের স্মৃতিচারণ করে বলেন, তিনি ওসি হিসেবে চুনারুঘাট থানায় দীর্ঘদিন কাজ করেছেন । আলী আশরাফ একজন চৌকস, সৎ, দায়িত্বশীল পুলিশ অফিসার ছিলেন । তিনি সমাজের প্রতিটি শ্রেনী পেশার মানুষের সাথে তার গড়ে উঠেছিল হৃদ্যতাপূর্ণ চমকপ্রদ সম্পর্ক। মানুষ কে সেবা দিয়ে ভালবাসা দিয়ে আপন করে নেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। সকলের জন্য তার দরজা ছিল উম্মুক্ত। মানুষের কল্যাণে অহর্নিশি কাজ করে দিনে দিনে তিনি হয়ে উঠেছিলেন সর্বজনবিদীত বহুল প্রশংশিত অফিসার ইনচার্জ। তার বিদায়ে জনসাধারণ হারালো একজন আপাদমস্তক চৌকস, দক্ষ পুলিশ কর্মকর্তা কে। বহুদিন উপজেলাবাসী তাদের আপনজন হিসেবে তাকে মনে রাখবে। আলোচনা সভার পর বিদায়ী ওসি ও নবাগত ওসি কে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রসঙ্গত: গত শনিবার রাতে মো: আলী আশরাফ চুনারুঘাট থেকে বদলি হয়ে সুনামগঞ্জ জেলা পুলিশে বদলি হয়েছেন। চুনারুঘাট থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে তার স্থলাভিষিক্ত হলেন রাশেদুল হক । তিনি ইতোপূর্বে জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com