রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা

চুনারুঘাটে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন : জেলার চুনারুঘাটে মাদক মামলার দুজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার (২৫ জানুয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী আশরাফ এর নির্দেশনায় এএসআই উত্তম কুমার ঘোষ সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন । গ্রেফতারকৃতরা হলেন: উপজেলার ওসমানপুর এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র মো: ওয়াহিদ মিয়া (২২), একই ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মৃত সামছুল হকের পুত্র আব্দুর ছত্তার (৩০)। এর মধ্যে ওয়াহিদ মিয়ার বিরুদ্ধে জিআর ১৮/২০,এক বছর ৮ মাস অপর আরেকটি মামলা জিআর ১৯১/১৯, ১ বছর এবং আব্দুর ছত্তারের বিরুদ্ধে জিআর ১৩/২১ এক বছর ১০ মাসের সাজার আদেশ দিয়েছেন আদালত। থানা থানাসূত্রে জানা যায়, ২০১৩ ও ২০১৮ সালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়। মাদকসহ গ্রেফতারের পর মামলা হলে বিচার প্রক্রিয়ার জন্য আদেশ দেন আদালত। এর পর আসামিরা এলাকা ছেড়ে গা ঢাকা দেয় । এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com