বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

চুনারুঘাটে উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন-প্রতিমন্ত্রী মাহবুব আলী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৩০ বার পঠিত

স্টাফ রিপোর্টার॥ চুনারুঘাট উপজেলায় একাধিক উন্নয়নমুলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। গতকাল শুক্রবার সকালে চুনারুঘাট উপজেলায় সরকারের সাফল্যের অংশ হিসেবে দিনব্যাপী চুনারুঘাটে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপনসহ দলীয় আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন স্থানে পথসভায় অংশ গ্রহন করেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, চনারুঘাট থানার ওসি আলী আশরাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনিক কর্মকর্তাগণ। আগামী শনিবার উপজেলা আওয়ামী লীগসহ দলীয় নেতৃবৃন্দের মতবিনিময় শেষে ঢাকা মিন্টুরোডস্থ বাস ভবনে অবস্থান করবেন বলে জানান একান্ত সচিব আব্দুল জলিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com