বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মহাসড়কের পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এ উচ্ছেদ অভিযান মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ কার্যক্রমের অংশ।সোমবার (১৯) ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় এক্সকেভেটর দিয়ে শতাধিক পাকা ও আধপাকা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বাংলানিউজকে জানান, শায়েস্তাগঞ্জ থানা কমপ্লেক্সের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে এ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ করা শতাধিক স্থাপনার মধ্যে অধিকাংশই ছিল ব্যবসা প্রতিষ্ঠান। সেগুলো পাকা ও আধপাকা। এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা ও হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিব আকবরসহ পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com