বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার

চুনারুঘাটে দুই দিনব্যাপী শিশু মেলা  সমাপ্ত 

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৭৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন :  “শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” ১ম সংশোধন শীর্ষক আওতায় চুনারুঘাট  উপজেলা মিলনায়তনে দুইদিন ব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সমাপনী অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার ও বিভিন্ন স্টলের কর্নধারদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। ৬ ও ৭ জুন  অনুষ্ঠিত শিশু মেলাটি চুনারুঘাট উপজেলা প্রশাসন ও হবিগঞ্জ  জেলা তথ্য অফিস এর আয়োজনে শিশু মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর । উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর  সভাপতিত্বে মেলায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ  জেলা তথ্য অফিসার পবন চৌধুরী ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা  শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা , বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক সহ অন্যান্য। শিশু মেলায় বিভিন্ন স্টলের মধ্যে ছিল হবিগঞ্জ  জেলা তথ্য অফিস, চুনারুঘাট সদর স্কুল,  কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়,  বিয়াম ল্যাবরেটরি স্কুলসহ ৭টি স্কুলের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। এর মধ্যে মেলায় অংশগ্রহণকারী সকল স্টলের মাঝে  প্রথম স্থান  অধিকার করে কালিশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান  কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় স্থান অধিকার করে   রানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।  শিশু মেলায় স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের কর্নধারদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। পরিশেষে আনন্দ বিনোদনে শিশুদের উৎফুল্লতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com