বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

বাহুবলে নিরীহ পরিবারের উপর ওয়াহিদ বাহিনীর হামলা গুরুতর ২ জন ওসমানীতে

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৬০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বাহুবলে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে অন্ত:ত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আশংকাজনক অবস্থায় আজিদ মিয়া ও রাহিম মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার তারাবি নামাজের সময় উপজেলার স্বস্তিপুর গ্রামে। জানা যায়,১নং স্নানঘাট ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মৃত নুরাজ মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া(৩৪) দীর্ঘদিন যাবত প্রতিবেশী দিনমুজুর ও নিরীহ মৃত লেবু মিয়ার পরিবারের উপর অন্যায় অত্যাচার চালিয়ে আসছে,এ নিয়ে গ্রামে একাধিক বিচার শালিস হলেও
থানেনি ওয়াহিদের অত্যাচার। গত শনিবার দুপুরে এক শিশু বাচ্চাকে নিয়ে কথা-কাটাকাটির সময় বসতঘরে প্রবেশ করে মারাজ মিয়ার স্ত্রী দিলারা আক্তার ও মেয়ে তূষ্ণা আক্তারকে মারধোর করে গুরুতর আহত করে ওয়াহিদ মিয়া ও তার লোকজন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে দিলারা আক্তার ও মেয়ে তূষ্ণা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার তারাবি নামাজের সময় তুচ্ছ বিষয় নিয়ে মৃত লেবু মিয়ার ছেলে আজিদ মিয়া ও তার ছেলে রাহিম মিয়াকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে ওয়াহিদ মিয়া ও তার লোকজন।এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় আজিদ মিয়া ও তার ছেলে রাহিম মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। গত শনিবার মা মেয়েকে মারধোর ও নির্যাতনের ঘটনায় শনিবার বিকেলেই বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন দিলারা আক্তার। অভিযোগটি তদন্ত করছেন পুটিজুরী তদন্ত কেন্দ্রের এস আই নাজমুল হোসেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com