বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

লাখাইয়ে প্রবীণ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৩৫ বার পঠিত

লাখাই প্রতিনিধি:– উপজেলায় সচিত্র লাখাই ম্যাগাজিন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের পক্ষ থেকে জ্যেষ্ঠ রাজনীতিবিদ এম এ গনি এবং শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর ইন্দুপ্রভা দাসকে প্রবীণ গুণীজন সম্মাননা দেয়া হয়েছে ।

সোমবার (২৮মার্চ) দুপুরে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দিন ।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সহকারী কমিশনার (গোপনীয়) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার, জেলা শিক্ষা অফিসার রুহুল্লা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একে এম দিদারুল আলম ও লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সায়েদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাখাই থানা প্রবাসী জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি মাহবুব আলম ম্লাু, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, সাংবাদিক এম এ হান্নান, সচিত্র লাখাই ম্যাগাজিনের সম্পাদক মাইনুদ্দিন, আশিস দাস গুপ্ত , আতাউর রহমান ইমরান, এম এ ওয়াহেদ, তৌহিদুল ইসলাম্‌, সুশীল চন্দ্র দাস।

সভায় বক্তারা সংবর্ধিত ব্যক্তিত্বদের ভূয়শী প্রশংসা করেন। এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহান এম এ গনি ও প্রফেসর ইন্দুপ্রভা দাস এর নিকট সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com