মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

বানিয়াচংয়ে চোরাই টমটম উদ্ধার : আটক ৩

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৮৩ বার পঠিত

বানিয়াচং প্রতিনিধি:-বানিয়াচংয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই টমটম উদ্ধারসহ ৩ চোরকে গ্রেফতার করা হয়েছে । বুধবার (২৩মার্চ) রাতে এসআই সন্তোষ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য দৌলতপুর দক্ষিন পূর্বপাড়া গ্রামের লুৎফুর রহমানের পুত্র মাছুম মিয়া ও একই গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র লেবু মিয়া এবং মোঃ সিদ্দিক মিয়াকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যমতে চুরি যাওয়া টমটম উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত- ২৫ জানয়ারি দিবাগত রাতে ঐ গ্রামের টমটম চালক মোঃ মুক্তাদির মিয়ার বসত ঘরের টিনের বেড়াযুক্ত বারান্দার কক্ষ হতে অজ্ঞাতনামা চোর/চোরেরা তাহার ব্যবহৃত টমটম গাড়ী চুরি করে নিয়ে যায়। পরে ২৬ জানুয়ারি উক্ত বিষয়ে বানিযাচং থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে টমটম উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, চুরি ডাকাতি মদ গাঁজা ইয়াবা গ্রাম্য দাঙ্গাসহ সকল প্রকার অপরাধ দমনে বানিয়াচং থানা পুলিশ তৎপর রয়েছে। তিনি উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন যে কোন ধরণের অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই পুলিশকে খবর দিন। খবর দাতার পরিচয় গোপন রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com