বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৫৭ বার পঠিত

বানিয়াচং প্রতিনিধি :-বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে ।
সোমবার(২১মার্চ) উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কর্মকর্তা শাহজাহান মিয়া ও ওয়েভ ফাউন্ডেশনের সহকারী বিভাগীয় কর্মকর্তা সাইফুর রহমান।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক এ প্রশিক্ষণ উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণে বানিয়াচং প্রেসক্লাবের সেক্রেটারি মখলিছ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সেক্রেটারি শিব্বির আহমেদ আরজুসহ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড’র আর্থিক ও কারিগরি সহায়তায় সিলেট বিভাগের ২৯ টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েভ ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com