বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৮৬ বার পঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও এক ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার রাতে ফাউন্ডেশনের সিনিঃ সহ-সভাপতি নূরুল কালাম আজাদ দরবেশের সভাপতিত্বে ও সাংবাদিক মনিরুজ্জামান তাহেরের পরিচলনায় এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর নিজাম উদ্দিন রিদয়, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সমীরণ শীল,মাসুক চৌধুরী, কুদ্দুস তালুকদার, মীর সফর আলী,আইয়ুব আলী মাষ্টার, মীর মাহমুদুল হাসান সৌরভ, মোঃ রমজান প্রমূখ। উল্লেখ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মীর নিজাম উদ্দিন রিদয় প্রবাস থেকে দেশে আসায় অভিবাদন জানানো হয় ফাউন্ডেশনের পক্ষে। এ সময় চুনারুঘাট পৌরসভার দক্ষিণ হাতুন্ডা গ্রামের এক ক্যান্সার রোগীকে পাঁচ হাজার টাকা ও সদর ইউনিয়নের মুড়ারবন্দস্থ সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার মসজিদ নির্মাণ কাজে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com