বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

নবীগঞ্জে টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩৩৯ বার পঠিত

মো. নাবেদ মিয়া, নবীগঞ্জ :-নবীগঞ্জে টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শ্রমিকরা হলেন- সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের হাসিবুল মিয়া ও একই উপজেলার সেন নগর গ্রামের জুটন মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুজাপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল লাগানোর কাজ করছিলেন কয়েক শ্রমিক। বিকেলে মাটির নিচে বসানো লোহার পাইপগুলো
ওপরে তুলছিলেন তারা। এ সময় একটি পাইপ তোলার পর সেটি গিয়ে পল্লী বিদ্যুতের তারে লাগে। সেই পাইপ ধরে থাকা হাসিবুল ও জুটন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদেরকে লোকজন উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার খবর নবীগঞ্জ বাহুবল সার্কেল এএসপি আবুল খয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com