বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

৬ মাসের সাজা থেকে বাঁচতে ১৮ বছর ফেরারী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৭২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :-চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে লিটন সাঁওতাল (৪২) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড থেকে বাঁচতে ১৮ বছর পলাতক ছিলেন তিনি। গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, ২০০৪ সালে বন ও পরিবেশ আইন অমান্য করায় চুনারুঘাট উপজেলার ফুলছড়ি বস্তি এলাকার
বাসিন্দা জুনু সাঁওতালের ছেলে লিটন সাঁওতালের বিরুদ্ধে মামলা করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হলে হবিগঞ্জের বন বিচার আদালত-১ লিটন সাঁওতালকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর আত্মগোপনে চলে যান লিটন। দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পরও শেষরক্ষা হয়নি। তার অবস্থানের সন্ধান পায় র‌্যাব। রবিবার রাতে র‌্যাব -৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট উপজেলার আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। সোমবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com