সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

হবিগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা , সড়কে শৃঙ্খলা ফেরানোর নির্দেশনা দিলেন এমপি আবু জাহির

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৩৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার :-হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, ‘সরকারি দায়িত্ব পালনে কর্মকর্তাগণের জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি কর্মক্ষেত্রে তাদের আন্তরিকতাও দরকার। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের শতভাগ বাস্তবায়ন করা প্রয়োজন। এক্ষেত্রে প্রয়োজন
প্রশাসন এবং জনপ্রতিনিধিগণের সমন্বিত প্রয়াস। গতকাল সোমবার সকাল ১১টায় হবিগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপদেষ্টার বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে ফুটপাতের উপর নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশনাও দেন তিনি।

সভায় এমপি আবু জাহির আরও বলেন, ‘উন্নয়ন-অগ্রগতির বড় বাঁধা মাদক। যে কোন মূল্যে হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে হবে। মাদকসহ সবধরণের অপরাধ নির্মূলে প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আয়োজনেরও নির্দেশনা দিয়েছেন তিনি।’

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বক্তব্য রাখেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ছাদিকুর রহমান প্রমুখ। সভায় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির বিষয়ে বাজার তদারকির উপর গুরুত্বারোপসহ ১৮ বছরের কম বয়সী চালকরা যাতে শহরে টমটম চালাতে না পারে সেজন্য কার্যকরি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com