বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

হবিগঞ্জ সদর হাসপাতালের দালাল “সামাদ” কারাগারে

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৯০ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- হবিগঞ্জ সদর হাসপাতালের দালাল আঃ সামাদকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গত সোমবার (৭ মার্চ) রাত ১১ টার সময় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে সদর হাসপাতালে চিহ্নিত দালাল আঃ সামাদকে ।

পরে ৮ মার্চ দুপুর সাড়ে ১২ টার সময় আদালতের মাধ্যমে তাকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করে । আটককৃত আঃ সামাদ হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর গ্রামের বাসিন্দা মৃত বাচ্চু মিয়ার ছেলে।

জানা যায়, সামাদ দীর্ঘদিন ধরে ভাটি এলাকার গ্রাম অঞ্চল থেকে হাসপাতলে চিকিৎসার জন্য আসা সাধারণ মানুষদের ভুল তথ্য দিয়ে ভালো চিকিৎসা দেয়ার নামে সদর হাসপাতাল থেকে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ।

পরে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামে বিভিন্ন কলাকৌশলে রোগীদেরকে বোকা বানিয়ে হাতিয়ে নেয় সামাদ ও চক্রের লোকেরা মোটা অংকের টাকা । ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার এসআই ইয়াকুব আলী ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com