বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন

মাধবপুরে ১মণ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক- পিকআপ জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৮০ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশে মাধবপুর থানাধীন কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাস সংঙ্গীয় ফোর্স নিয়ে এ,এস,আই ইমরান সহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ৮ মার্চ ভোর রাতে উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের চৌমুহনী বাজারে সোহেল মিয়ার দোকানের সামনে রাস্তায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির টহল টিম চেকপোস্ট করে পিকআপ (মিনি ট্রাক) যার নং মেট্টো-ন-১৯-৩০৫৩ গাড়ীতে পাটাতনের মধ্যে বিশেষ কায়দায় স্টিলের শিট দ্বারা আবৃত অবস্থায় রাখা এক মণ (৪০ কেজি) গাঁজা সহ দুই জন আসামিকে গ্রেপ্তার করে। আসামীরা হলেন, নরসিংদি জেলার রায়পুরা থানার মেথি কান্দা এলাকার সিরাজুল ইসলামের ছেলে কামাল মিয়া( ৩২), শ্রীরামপুর দক্ষিণপাড়া এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে তানভীর (২২)। এ তথ্য নিশ্চিত করেন মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি বলেন , মাদকমুক্ত করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com