বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে ১মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক- পিকআপ জব্দ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৯৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন:  হবিগঞ্জের পুলিশ সুপার  এস এম মুরাদ আলির নির্দেশে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মো: আব্দুর রাজ্জাক সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  মঙ্গলবার ৮ মার্চ  দুপুরে  হবিগঞ্জের  মাধবপুর থানাধীন ২নং চৌমুহনী ইউনিয়নের চৌমুহনী বাজারে সোহেল মিয়ার দোকানের সামনে রাস্তায়  কাশিমনগর পুলিশ ফাঁড়ির টহল টিম চেকপোস্ট করে পিকআপ (মিনি ট্রাক) যার নং মেট্টো-ন-১৯-৩০৫৩ গাড়ীতে পাটাতনের মধ্যে বিশেষ কায়দায় স্টিলের শিট দ্বারা আবৃত অবস্থায় রাখা এক মণ (৪০ কেজি)  গাঁজা সহ দুই জন আসামিকে গ্রেপ্তার করে। আসামীরা হলেন, নরসিংদি জেলার রায়পুরা থানার মেথি কান্দা এলাকার সিরাজুল ইসলামের ছেলে কামাল মিয়া( ৩২),  শ্রীরামপুর দক্ষিণপাড়া এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে তানভীর (২২)। এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।  তিনি বলেন ,  মাদকমুক্ত  করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। হবিগঞ্জ জেলাকে  মাদক মুক্ত করতে  পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com