বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

সাংবাদিকতায় ৫০ বছর ॥ আজ সাংবাদিক শফিকুর রহমানকে সংবর্ধিত করবে হবিগঞ্জ প্রেসক্লাব

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৯৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ– সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ হলো এডভোকেট মো. সফিকুর রহমান চৌধুরীর। সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ৫০ বছর ধরে তিনি মানুষের কল্যাণে সাংবাদিকতা করে যাচ্ছেন। ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সদস্য। সফলতার সাথে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন
করেছেন। হবিগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে অপরিসীম ভুমিকা রাখা এই মানুষটি ছিলেন সব সময়ই প্রচারবিমুখ।
সাংবাদিকতায় ৫০ বছর পূর্ণ উপলক্ষে সফিকুর রহমান চৌধুরীকে সংবর্ধনা দিচ্ছে হবিগঞ্জ প্রেসক্লাব। আজ মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি থাকবেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান।
প্রসঙ্গত- সাংবাদিক সফিকুর রহমান চৌধুরী ১৯৭২ সালে ‘দি ডেইলি মর্নিং নিউজ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭৫ সালে তিনি যোগ দেন ‘বাংলাদেশ অবজারভার’ পত্রিকায়। দায়িত্ব পালন করেন ২০১০ সাল পর্যন্ত। ২০১০ সাল থেকে ২০২১ সালের শেষ পর্যন্ত তিনি ‘দ্য ডেইলি সানে’ কাজ করেন। বর্তমানে তিনি ডেইলি অবজারভারে কর্মরত রয়েছেন।
শফিকুর রহমান চৌধুরী ১৯৪৭ সালের ১৫ নভেম্বর হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আলহাজ¦ সুলতান আহমেদ চৌধুরী ও মায়ের নাম আলহাজ¦ আতিউন্নেছা চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com