বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন চুনারঘাট খোয়াই নদীতে ডুবে নিখোজের ২ দিন পর আব্দুল জলিলের লাশ উদ্ধার

চুনারুঘাটে পৌরসভার উদ্যোগে প্রয়াত কাউন্সিলর মিলনের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৬ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন মিলনের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বাদ আছর চুনারুঘাট পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন – পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ,চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, পৌর কাউন্সিলর মর্তুজ সরদার , কাউন্সিলর ফরিদ মিয়া, কাউন্সিলর মোঃ জালাল মিয়া, কাউন্সিলর মারুফ আহমেদ চৌধুরী, রেজাউল করিম, মোঃ তাহির মিয়া, সিদ্দিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোঃ ছায়েদ মিয়া তালুকদার, আক্কাস আলী মন্ডল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক ইফতেখারুল আলম রিপনসহ অনেকেই। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইয়ুম। উল্লেখ যে, দুপুর ১২টায় মিলনের মাগফেরাত কামনায় মুড়ারবন্দস্থ হজরত শাহ সৈয়দ সিপাহশালাহর নাছির উদ্দিন (রঃ) মাজারে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়। বাদ জোহর তার বাড়িতে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com