সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৬ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারী) সকালে হবিগঞ্জ জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি । সভার শুরুতে গত ২৪ জানুয়ারী অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরুপ জেলার পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি, বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ মাসুক আলী আইজিপি ব্যাজ প্রাপ্ত হওয়ায় জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপারকে “পুলিশ সপ্তাহ-২০২২” উপলক্ষে চোরাচালান মালামাল উদ্ধার অভিযান ২০২১ এ হবিগঞ্জ জেলা সাফল্য অর্জন করায় হবিগঞ্জ জেলা পুলিশ এর সকল সদস্যকে ধন্যবাদ জানান।

পরবর্তীতে পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে পুলিশ সুপার এসএম মুরাদ আলি ম অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। মাসিক কল্যাণ সভায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, , অতিরিক্ত পুলিশ সুপার (সদর), জেলার সকল সার্কেল অফিসারগণ সহ সকল অফিসার ইনচার্জগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com