বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ

বাহুবলে ফিঙ্গারপ্রিন্ট জটিলতায় অনেকেই ভোট দিতে পারেনি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮২ বার পঠিত

বাহুবল প্রতিনিধি: বাহুবলে শান্তিপূর্ণ পরিবেশে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে প্রথম বারের মতো ইভিএম মেশিনে সম্পন্ন হওয়া নির্বাচনে ফিঙ্গারপ্রিন্ট জটিলতার কারণে অনেকেই ভোট দিতে না পেরে ব্যর্থ মনোরথে ঘরে ফিরে গেছেন। বিশেষ করে অধিকাংশ বয়ষ্ক, অসুস্থ ও শ্রমজীবী ভোটারের ফিঙ্গারপ্রিন্ট মেলেনি। গতকাল সোমবার উপজেলার ৭ ইউনিয়নের ৭৬ কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০২ এবং সাধারণ সদস্য পদে ৩২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাদেশ্বর কেন্দ্রে গিয়ে দেখা যায়, ছেলের কোলে চড়ে ভোট কেন্দ্রে হাসিমুখে প্রবেশ করছেন কানু চন্দ্র শীলের অসুস্থ স্ত্রী রিনা রানী চন্দ। কিছুক্ষণের মধ্যেই ছেলের কোলে চড়েই মলিন মুখে বের হয়ে আসেন তিনি। জিজ্ঞাস করতেই ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “মেশিন ভালা না, ভোট নেয় না! ভোট দিতাম পারলাম না। অসুইখ্যা মানুষ, জীবনে আর ভোট কেন্দ্রে আইতাম পরমু কী না কইতাম পারি না। শেষ ভোট দিতাম পারলাম না।”
একই কেন্দ্রে কথা হয়, জান্নাত তামান্না নামে এক টিনএজ ভোটারের সাথে। তিনি মিষ্টি হেঁসে বলেন, “ইভিএম-এ ভোট কত মজা। টিপ, সই, সিলের ঝক্কি-ঝামেলা নাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com