বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ

বাহুবলে ভোটাভুটির আগেই মারা গেলেন এক প্রার্থী

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৩৯৪ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে আনিসুল রহমান চৌধুরী কামাল নামে এক সদস্য প্রার্থী মারাগেছেন। বিষয়টি সত্যতা নিশ্চিত করে বাহুবল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আনিসুল রহমান চৌধুরী কামাল বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের রাজসুরত গ্রামের দেওয়ান আলফু মিয়ার ছেলে। তিনি পুটিজুরি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। তার প্রতীক ছিল বৈদ্যুতিক পাখা। রোববার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে তিনি মারা যান। স্থানীয়রা জানান, নির্বাচনের আগের দিন রাত ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে বাড়িতে মারা যান। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পুটিজুরি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী জানান, আনিসুল রহমান চৌধুরী কামাল দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ছাদেকুর রহমান জানান, নির্বাচনের কয়েক ঘণ্টা আগে মারা যাওয়ার খবর শুনেছি। তবে ওই ওয়ার্ডের অন্যান্য প্রার্থীদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com