বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ কারবারি আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘা‌ট থানা পুলিশের বি‌শেষ অ‌ভিযা‌নে ১০ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম জলিল মিয়া(৩৫)। সে শানখলা ইউনিয়নের পাটা শরীফ এলাকার আব্দুল হেকিমের ছেলে। আটক জলিলকে রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আলী আশরাফ জানান, ২৯ জানুয়ারি রাতে এসআই তা‌রিকুল হাসান হিমনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জলিলের দেখানো মতে তাহার নিজ অটো রিকশায় প্লাস্টিকের বস্তায় রক্ষিত নীল রঙ্গের ২ টি পলিথিনের পুটলা ৫ কেজি করে মোট ১০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদাল‌তে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে বলে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com