বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

সদর ইউনিয়নে মনোনয়ন ফরম জমা দিলেন কাউছার আহমেদ বাহার

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন : মনোনয়ন ফরম জমা দিলেন কাউছার আহমেদ বাহার আসন্ন ৫ জানুয়ারী ৫ম ধাপে অনুষ্ঠিত হবে উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন। এ নির্বাচনে উপজেলার ৬ নং সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কাউছার আহমেদ বাহার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফজরুল বাহার, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম,মুহিতুল ইসলাম মনসুর, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক বাহার সহ তার সহযোগীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা শেষে স্বতন্ত্র প্রার্থী কাউছার আহমেদ বাহার বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ইউনিয়নবাসীর সুখে-দুখে পাশে আছি। মহামারী করোনার সময় সদর ইউনিয়নের গরীব অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়াসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। সুষ্ট অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com