শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

কাদির লস্কর মনোনয়ন পাওয়ায় চুনারুঘাটের সর্বত্র আনন্দের বন্যা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৩৯ বার পঠিত

মনিরুজ্জামান তাহের চুনারুঘাট ॥ আলহাজ¦ কাদির লস্কর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় চুনারুঘাটের সর্বত্র আনন্দের বন্যা বইছে। তিনি জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও খেটে খাওয়া মানুষের আশ্রয়স্থল। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি’র ঘনিষ্ঠজন হিসেবে খ্যাত কাদির লস্কর চুনারুঘাট আওয়ামী পরিবারের একজন প্রাণপুরুষ। তার মনোনয়ন প্রাপ্তির খবর প্রচার হবার পর থেকেই চা বাগান, পাহাড়-বন অধ্যুষিত চুনারুঘাট উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার শুভাকাক্সিক্ষরা অভিনন্দন জানাচ্ছে তাকে। এ ব্যাপারে চুনারুঘাটের অনেকের সাথে কথা বললে তারা জানান, পরোপকারী এ জননেতা জীবনে কোন নির্বাচনে হারেননি। প্রতিটি নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন। এবারও তিনি চুনারুঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত হবেন। উল্লেখ্য, আলহাজ¦ কাদির লস্কর আওয়ামীলীগ সরকারের প্রথম নির্বাচিত চেয়ারম্যান থাকাবস্থায় সফলভাবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু বিগত উপজেলা নির্বাচনে জরুরী চিকিৎসাকাজে আমেরিকা থাকায় অংশগ্রহণ করতে পারেননি। তিনি চেয়ারম্যান না থাকলেও এলাকার মানুষের সুখে-দুখে তিনি পাশে থেকেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com