বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার

চুনারুঘাটে ৭কেজি গাঁজা সহ আটক ৩

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২২ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিরোধী পৃথক অভিযানে ৭ কেজি গাঁজা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। আটককৃতদেরকে ২৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ জানান, গত রবিবার রাতে চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলাম হিমনের নেতৃত্বে একদল পুলিশ গাজিপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর বনগাঁও মজুমদার বাড়ীর সামন থেকে তিন কেজি গাঁজা সহ শিমুলতলা এলাকার নিখিল পালের ছেলে নিরঞ্জন পাল(৩০), ও জুড়িয়া বড় বাড়ী এলাকার মৃত বকুল মিয়ার ছেলে ইমরান মিয়া(১৭)কে আটক করেন। একই সাথে এসআই আবু বককর খান এর নেতৃত্বে একদল পুলিশ পৌরসভার উপজেলা গেইটের সামন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দেওথান এলাকার চন্দন মিয়ার ছেলে সুজন মিয়া(১৮), কে ৪ কেজি গাঁজা সহ আটক করা হয় । এ সময় তার সহযোগী পালিয়ে যায়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলে ওসি মোঃ আলী আশরাফ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com