রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

টাস্কফোর্সের অভিযান: ৫৩ বস্তা ভারতীয় চাপাতা উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাটে টাস্কফোর্সের অভিযানে ২৫ শ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়নের চাঁন্দপুর বস্তি ও রহমতাবাদ গ্রামে পুলিশ বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনের বাড়িতে বৈধ চালান ও মূসক বিহীন এবং ভারতীয় বস্তা সম্বলিত মোট ৫৩ বস্তায় আনুমানিক ২৫০০ কেজি চা পাতা জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল জানান, লিটন ও নাসীমের বাড়িতে বৃহস্পতিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালিয়ে এ পাতা উদ্ধার করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে কারবারিরা পালিয়ে যায়, কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, মালামাল গুলো জব্দ করে পরবর্তীতে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com