বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ

বাহুবল থানার ওসির বিদায় ও নবাগত ওসির বরণ অনুষ্ঠান

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৪৬৬ বার পঠিত

নুর উদ্দিন সুমনঃ- হবিগঞ্জের বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামানের বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম খান এর সম্মানে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) রাতে বাহুবল মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগির কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল খায়ের। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান । শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ রাকিবুক ইসলাম খান । অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম, গীতা পাঠ করেন এ এস আই রাজু কান্তি দাস। এস আই হাসান মাহমুদের সঞ্চালনায় , এতে বক্তব্য রাখেন পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম,এস আই অলক বড়ুয়া, এস আই ইদ্রিস আলী, এস আই জসিম উদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর, কম্পিউটার অপারেটর সুধাংশু, সহ থানার পুলিশ সদস্যগণ । বাহুবল থেকে মৌলভীবাজার জেলায় বদলী হওয়ায় বিদায়ী ওসি মোহাম্মদ কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা এবং উপহার তুলে দেন সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খায়ের ও থানার অফিসারবৃন্দ। একই সাথে নবাগত ওসি মোঃ রাকিবুল ইসলাম খান কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com