রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে নালমুখ বাজার ইসলামী ব্যাংক আউটলেট শাখা উদ্বোধন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৫৪৩ বার পঠিত

জসিম উদ্দিন চুনারুঘাট : চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারে হলিফুড এন্টারপ্রাইজের অধীনে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় মোহাম্মদীয়া মার্কেটে শায়েস্তাগঞ্জ ইসলামী ব্যাংক শাখা প্রধান মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং মিরাশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী তালুকদার, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ মানিক সরকার, সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম। সহকারী শিক্ষক আহাদুজ্জামান খান মাসুক,চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সেক্রেটারী মোঃ মিজানুর রহমান,এডভোকেট খলিলুর রহমান, ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,১০ নং মিরাশী ইউনিয়ন প্রবাসী সংগঠনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক,নালমুখ বাজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাব উদ্দিন,১০ নং মিরাশী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি ডাঃ সিরাজুল ইসলাম, নালমুখ বাজার মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিনসহ নেতৃবৃন্দ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামি ব্যাংক নালমুখ আউটলেট শাখা ইনচার্জ হাফেজ নাজমুল হাসান জাবেদ, ইসলামী সংগীত পরিবেশন করেন শাহিদুল ইসলাম, মোনাজাত করেন হাফেজ আঃ কাইয়ুম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com