মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

আবারও হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ হলেন ইন্সপেক্টর চম্পক দাম ও এসআই ভুপেন্দ্র

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪৮৫ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : পুরস্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে জুলাই মাসে আবারও জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম। সোমবার( ৯আগস্ট) জেলার মাসিক কল্যাণ সভায় নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলী বিভিন্ন পদমর্যদার শ্রেষ্ঠ অফিসারদের মধ্যে সন্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়াও জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন চুনারুঘাট থানার এস আই ভুপেন্দ্র চন্দ্র বর্মন। তিনি পরপর তিনবার জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য ইন্সপেক্টর চম্পক দাম গত ৪ ডিসেম্বর ২০১৯ সালে চুনারুঘাট থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি আলোচিত মামলা তদন্ত, একাধিক ক্লুলেস খুন মামলার আসামি, বড় বড় দাগী চোর, ডাকাত ও মাদক মামলার আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটন, জুয়া বন্ধ ও জুয়াড়ি গ্রেপ্তার,আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, কমিউনিটি পুলিশিং কার্যক্রমসহ নানা ধরণের কাজের মাধ্যমে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সার্বিক বিষয়ে বিগত দিনে অবদান রেখেছেন তিনি। চম্পক দাম জানান জেলার পুলিশের অভিবাবক পুলিশ সুপার এর নিকট থেকে ভাল কাজের স্বীকৃতি পাওয়া অত্যন্ত সন্মানের। এ ধরনের পুরস্কার আরো কর্মস্পিহা ও দায়বদ্ধতা বাড়িয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com