বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুরুষ্কৃত হলেন চুনারুঘাটের দুই দারোগা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৬১ বার পঠিত

নুর উদ্দিন সুমন: ‌জেলায় দ্বিতীয় বার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন ভূপেন্দ্র চন্দ্র বর্মণ ও এএসআই ক্যাটাগরিতে সুহেল আহমদ। (৫ জুলাই) দুপুরে দেশব্যাপী অ‌ভিন্ন মানদ‌ন্ডে হবিগঞ্জ পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ হিসাবে পুরস্কার ও সম্মাননা তুলে দেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। আয়োজিত কল্যাণ সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, মাধবপুর (সার্কেল) মহসিন আল মুরাদ, বাহুবল সার্কেল মো: আবুল খায়ের সহ সকল থানার অফিসার ইনচার্জগন প্রমূখ। সংশ্লিষ্ট পুলিশ সুত্রে জানা গেছে, এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ ও এএসআই সুহেল আহমেদ থানায় যোগদানের পর থেকে অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার, মামলার রহস্য উন্মোচন, পেশাগত কাজে বিশেষ দক্ষতা ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তারা এ পুরস্কার ও সম্মাননা লাভ করেন। এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ ইতিপূর্বে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ও জেলা পর্যায়ে দ্বিতীয় বার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com