সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল

চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত ॥ মুমূর্ষ অবস্থায় সিলেট প্রেরণ আহত ৩

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : জেলার চুনারুঘাটের দ্বি-মাগুরুন্ডা বাড়ি থেকে ডেকে নিয়ে জুলহাস (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে আয়নাশাহর মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট পরে মুমূর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জুলহাস দ্বি- মাগুরুন্ডা এলাকার আবু তাহের মিয়ার ছেলে। তার শোরচিৎকারে তাকে উদ্ধার করতে গেলে তাদের হামলায় বড়ভাই রুমান(৩০), ও চাচাত ভাই হ্নদয়(১৮) আহত হন। তারা চুনারুঘাট হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতর বোন সুমা আক্তার জানান, কাউছার নামের এক যুবকের কাছে জুলহাসের টাকা পাওনা ছিল। ঘটনার সময়ে টাকা দেয়ার প্রলোভন দিয়ে আক্কাছ নামের এক যুবক স্থানীয় আয়নাশাহ মাজার এলাকায় ডেকে নেয়। সেখানে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কাউছার ও আক্কাছ নামের দুই যুবক সহ একদল লোক অতর্কিত হামলা চালিয়ে তার হাতের কব্জি কেটে দেয় এবং পেটে ছুরিকাঘাত করে । বর্তমানে জুলহাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আহত জুলহাস বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com