বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ।

শায়েস্তাগঞ্জ র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪৫৩ বার পঠিত

নুর উদ্দিন সুমন: জেলার শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০.৫ কেজি গাঁজা সহ দুই জনকে আটক করেছে র‍্যাব। রবিবার ( ৬ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিয়র এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ পৌরসভার বাল্লা গেইট এর জজ বাড়ীর ভিতরে আবু কালামের ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে ২০.৫ কেজি গাঁজা, টাকা, মোবাইল জব্দসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটকৃতরা হলেন: চুনারুঘাট উপজেলার হাপ্টার হাওর এলাকার আব্দুল বারিকের ছেলে মোঃ আবু কালাম (২৩), একই এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মোঃ মনির মিয়া (২৪)। পরবর্তী র‌্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে । র‍্যাবের একটি সুত্র জানায়, উল্লেখিত আসামীরা শায়েস্তাগঞ্জে বাসা ভাড়া করে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে বলে র‍্যাব সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর মেজর সৌরভ মোঃ অসীম শাতিল জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com