রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাট পৌরশহরে বিপণিবিতানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫ জনকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৬৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১২ মে) বিকেলে চুনারুঘাট পৌর এলাকার বিপণিবিতান সহ বিভিন্ন দোকানপাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। তিনি জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক ব্যবহার করাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে মাস্ক না পড়ায় বিপণিবিতান সহ বিভিন্ন দোকান মালিককে ২৫ শ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সকল বিপণি বিতানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করার জন্য সতর্ক করা হয় অন্যথায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও মাস্ক বিহীন ক্রেতাদের নিকট কোন পণ্য বিক্রয় না করতে সকল দোকান মালিকদের কে অনুরোধ করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল । জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। ভ্রাম্যমাণ আদলাতকে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের সহকারী মখলিছুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com