শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু

ব্রাহ্মনবাড়িয়া স্টেশনে হামলার ঘটনায় শায়েস্তাগঞ্জ রেল- স্টেশনে নিরাপত্তা জোরদার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪২৪ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়ছে । স্বাধীনতা দিবসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদীর এই সফরকে কেন্দ্র করে ধর্মীয় সংগঠন এবং কিছু বাম রাজনৈতিক সংগঠন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলসহ উষ্ণ কর্মসূচী পালন করছে। কোথাও কোথাও আবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জড়িয়ে পড়ছে সংঘাতে। গতকাল ব্রাহ্মনবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলা করে কিছু উগ্রবাদীরা। ফলে ঢাকা-সিলেট-চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ ছিলো দীর্ঘ সময়। বর্তমানে রেলযোগাযোগ স্বাভাবিক হলেও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।এরই ধারাবাহিকতায় জোরদার করা হয়েছে শায়েস্তাগঞ্জে রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা। শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলজংশনে সার্বক্ষনিক অতিরিক্ত পুলিশ পাহারা নিযুক্ত করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, হেফাজতের কর্মীরা যাতে কোন ধরনের নাশকতামুলক কর্মকাণ্ড চালাতে না পারে রেলওয়ে সহ শায়েস্তাগঞ্জ থানার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সর্বত্র নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com