রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে ডা. কামরুল হাসান সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটের প্রয়াত কাউন্সিলর মিলনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৌর যুবলীগের শোকসভা ও মিলাদ মাহফিল

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৮ বার পঠিত

চুনারুঘাটের প্রয়াত কাউন্সিলর মিলনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৌর যুবলীগের শোকসভা ও মিলাদ মাহফিল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (৭নং ওয়ার্ড) পশ্চিম পাকুড়িয়া গ্রামের প্রয়াত কাউন্সিলর, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন মিলনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট পৌর যুবলীগের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাগরিব বাদ চুনারুঘাট পৌরশহরের মধ্যে বাজারস্থ লস্কর ম্যানশনে চুনারুঘাট পৌর যুবলীগের আহবায়ক নাজমুল হক বকুলের সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – সাবেক ছাত্র নেতা মুক্তাদির কৃষাণ চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি আব্দুল তৌহিদ মিয়া, প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদির সরকার, আওয়ামীগ নেতা আমীর হোসেন চৌধুরী, ফজল মিয়া মহালদার, যুবলীগ নেতা আলহাজ্ব আব্দুল কাইয়ুম, শফিকুর রহমান খাঁন, ফুল মিয়া তালুকদার, শেখ সুমন প্রমূখ। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন ধলাইরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নোমান আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com